কিশোরগঞ্জে ২ যানবাহনকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে শব্দ দূষণের দায়ে দুটি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সদর উপজেলার বিন্নাটি মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ এর বিধিমালা লংঘনের দায়ে দুটি যানবাহনকে তিন হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। প্রসিকিউশন প্রদান করেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়।
এ সময় শব্দ দূষণ রোধকল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights