কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পুরানথানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গত বছর দায়ের করা একটি নাশকতা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়।

বিএনপি ও ছাত্রদলের নেতারা দাবি করছেন, ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণ ঠেকাতে গণগ্রেফতারের অংশ হিসেবে পুলিশ ওয়াকিউরকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, রেদুয়ান রহমান ওয়াকিউর কিশোরগঞ্জ ঈশাখাঁ ইউনিভার্সিটির এলএলবি প্রথম বর্ষের ছাত্র। আগামী রবিবার থেকে তার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights