কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. ফাহাদ উদ্দিন ওরফে রুবেল (২১) উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিক স্বপনের ছেলে।

রবিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার দুপুরের দিকে এ ঘটনায় ২ জনকে আসামি করে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরীর সাথে গত ৭/৮ মাস যাবত প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে অভিযুক্ত তরুণ। একপর্যায়ে গত ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে উপজেলার একটি খামার বাড়িতে নিয়ে রুবেল কিশোরী প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। আসামি জামাল উদ্দিন এর সাথে ভিকটিমের দেখা সাক্ষাৎ করার কাজে সহযোগিতা করেন।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) পুষ্প বরণ চাকমা বলেন, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত তরুণের পাশাপাশি বাড়ি। গত ৭/৮ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ করে। সে বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights