কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী থানার কেইপিজেডের খেলার মাঠে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে সোহেল মিয়া (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. সিরাজুদ্দৌল্লাহ কুতুবী এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টু বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সোহেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে ১ মাস কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ১৪ বছরের এক কিশোরী বাড়ী থেকে জিয়ারতের উদ্দেশ্যে মাজারে যায়। কিশোরীকে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর বিকেলে মাজার এলাকা থেকে সোহেল মিয়া একটি অটোরিকশা সিএনজি গাড়িতে করে কর্ণফুলী থানার কাফকো সেন্টার এলাকায় যায়। কিশোরীকে বিভিন্ন কথাবার্তা বলে ফুসলাইয়া ১৪ সেপ্টেম্বর কেইপিজেড খোলা মাঠে ইচ্ছার বিরুদ্ধে কয়েকবাব ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে একই বছরের ২৯ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights