কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার নন্দীগ্রামে সরিষার ক্ষেত থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে নন্দীগ্রাম উপজেলার সিংজানি এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে হত্যা করে লাশ ফেলে গেছে দূর্বৃত্তরা।

জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নন্দীগ্রাম উপজেলার সিংজানি গোয়ালিয়া মাঠে জমিতে সরিষা কাটতে গেলে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয় কৃষকরা। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে অজ্ঞাত এই কিশোরকে হত্যা করা হয়েছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন জানান, লাশটি প্রায় অর্ধগলিত। আপাতত মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। আমরা তদন্ত শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights