কিশোরের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি:

বেড়াতে এসে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় আবির হাসান নামের এক কিশোর। পরে ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে দুর্গাপুরের ফায়ার সার্ভিস ও ময়মনসিংহের ডুবুরি দল বালু তোলার গর্ত থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে।

রবিবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনয়নের বাইড়াকান্দা গ্রামে সোমেশ্বরী তীরে স্থানীয়দের সাথে পানিতে নামে আবির। পরে অন্যরা ওঠে গেলেও সে আর না ওঠায় স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শেষে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিলে তারাও উদ্ধার কার্য চালায়। বিকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে সন্ধ্যায় ওই স্থানের কিছুটা দূরে ড্রেজারে তোলা বালুর গর্তে মরদেহের সন্ধান পেয়ে উদ্ধার কাজ করে। নিহত আবির গাজিপুরের কেওড়াবাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।

এ ব্যাপারে দুর্গাপুর ফায়ায় স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, আমরা সংবাদ আর পরপরই প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করি। পরবর্তীতে উদ্ধার কাজে অংশ ডুবুরি দল অংশ নেয়। এরপরে এক ঘন্টা চেষ্টায় ডুবুরি দল মরদহটি উদ্ধার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights