কীভাবে বাঁচতে হবে, তা নিয়ে বক্তৃতা দেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই: রুশ রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সমালোচনা করে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ভণ্ডামির জন্য দায়ী।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ এক বিবৃতিতে বলেন, ‘কীভাবে বাঁচতে হবে সে বিষয়ে বক্তৃতা দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

আন্তোনভ বলেন, যুক্তরাষ্ট্র এশিয়ায় একটি জোট গঠন করেছে, কোরীয় উপদ্বীপের কাছে সামরিক মহড়া সম্প্রসারণ করেছে এবং ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করছে।
তিনি বলেন, ওয়াশিংটনের জন্য এখন সময় এসেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো আবর্জনার মধ্যে ফেলে দেওয়ার। আমেরিকান কর্মকর্তাদের এককেন্দ্রিক আধিপত্য বজায় রাখা আর সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights