কীসের ইঙ্গিত দিলেন রোনালদো?

অনলাইন ডেস্ক
সৌদি পেশাদার লিগ মৌসুম শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে পর্তুগিজ এই তারকা সামাজিক যোগাযাগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘একটি অধ্যায় শেষ।’ সেটিই তীব্র কৌতূহলের জন্ম দিলো।

গতকাল (সোমবার) সৌদি প্রো লিগে আল ফাতেহর সঙ্গে আল-নাসরের ম্যাচ ছিল। ৩-২ গোলে হেরে গেছে রোনালদোর দল। যদিও এদিন আল-নাসরের হয়ে ৯৯তম গোল আর ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন।

আল নাসর জার্সি পরিহিত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি দিয়ে সেখানে রোনাল্ডো বলেছেন, ‘এখানকার অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।’ যদিও বিষয়টিকে অনেকেই রহস্যময় বলে দাবি জানিয়েছেন।

এরই মধ্যে রোনালদোর পোস্ট ঘিরে জল্পনা চলছে। এখনই ক্যারিয়ার যে থামছে না সে ইঙ্গিত আছে তার পোস্টে। ধারণা করা হচ্ছে, আল-নাসরের সাথে সম্পর্ক শেষের ইঙ্গিত দিয়েছেন সিআরসেভেন।

৪০ বছর বয়সী পর্তুগিজ এই সুপারস্টার ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসরে যোগ দিয়েছিলেন। এবারের গ্রীষ্মে সৌদি পেশাদার ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হবে। ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি ক্লাবের জন্য এ বছর ফিফা আগামী ১-১০ জুন বিশেষ একটি ট্রান্সফার উইন্ডোর খোলার সিদ্ধান্ত নিয়েছে। আল-নাসর এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে না। সৌদি লিগ থেকে আল-হিলাল খেলবে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টটিতে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে বলেছেন আগমী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ধিত কলেবরের এবারের টুর্নামেন্টে ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও স্পোর্টিং লিসবনের সাবেক এই তারকা খেলোয়াড়ের খেলার ব্যপারে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights