কুড়িগ্রামে ছাত্রদলের লিফলেট বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জেলা ছাত্রদলের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। আগামীদিনে ঐক্যবদ্ধভাবে রেইনবো বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা সম্বলিত এ লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা ছাত্রদল কর্মসূচি পালন করে। এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা ছাত্রদল আজ দুপুরের পর কুড়িগ্রাম সরকারি কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট ও মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের মাঝে এ ছাত্রদল এ লিফলেট বিতরণ করে।
এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত এ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শ্রী মিঠুন কুমার দাস, কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেলসহ অন্যান্যরা।
