কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

‘তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

রবিবার দুপুরে এ উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়।

এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপারের প্রতিনিধি অপারেশন অফিসার মোজাফফর হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসেন, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, ক্রীড়া সাংবাদিক আশরাফুল হক রুবেল, আরটিভি-বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট ও ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights