কুড়িগ্রামে ঠাণ্ডায় জনজীবনে ভোগান্তি

কুড়িগ্রামে গত দুদিন ধরে ঘন কুয়াশা ও শীতের ঠাণ্ডা অনুভূত হচ্ছে। সেইসাথে আকাশ মেঘলা থাকায় সূর্যের মুখ দেখা না যাওয়ায় ঠান্ডার মাত্রা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি সেলসিয়াস বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে।

শনিবার সকাল থেকে আকাশ মেঘলা ও ঘন কুয়াশায় জনজীবনে অনেকটা অস্বস্তি নেমে এসেছে। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও সূর্যের মুখ দেখা না যাওয়ায় এ জনপদের মানুষজন পড়েছেন বিপাকে। বিশেষ করে কর্মজীবি ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন সকালে কাজে যেতে অনেক দেরি করেন।এ কারনে ঠান্ডা অনুভূত হওয়ায় কাজ করতে গিয়ে অনেক কষ্ট পোহাতে হয় এসব মানুষের। অন্যদিকে,গবাদি পশুসহ বৃদ্ধ ও শিশুরা ঠান্ডায় কষ্ট পাচ্ছে বেশি।

জেলার রাজারহাট উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ঘন কুয়াশা ডিসেম্বর মাসে দিন যতই যাবে ক্রমেই তা বাড়তে থাকবে। গত ২৪ ঘন্টায় জেলার তাপমাত্রা ১৮দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যা শুক্রবারের চেয়ে ১ডিগ্রি সেলসিয়াস কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights