কুড়িগ্রামে নাইট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে স্বাধীনতা কাপ গ্যালাক্সি অফ নাইট টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে আয়াত স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আলো স্পোর্টিং ক্লাব। খলিলগঞ্জ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাসব্যাপী টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করে। সোমবার সন্ধ্যার পর শহরের খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খেলায় টসে জিতে আয়াত স্পোর্টিং ক্লাব ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। জবাবে আলো স্পোর্টিং ক্লাব ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। খলিলগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির সূর্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রেশমীন জান্নাত লাকী, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু জাফর, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া প্রমুখ। চূড়ান্ত খেলায় বিজয়ী দল চ্যাম্পিয়ন ট্রফিসহ প্রাইজমানি হিসেবে ২০ হাজার টাকা এবং রানারআপ দল ট্রফিসহ প্রাইজমানি হিসেবে ১২ হাজার টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights