কুড়িগ্রামে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ কর্মসূচি পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি
“জুলাইয়ের প্রেরণা; দিতে হবে ঘোষণা”-এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রামে ৭ দফা দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এ দুটি সংগঠন। বুধবার দুপুরে কুড়িগ্রামে কলেজ মোড়, পৌরবাজার ও শাপলা চত্বর এলাকায় এ দুটি সংগঠন তাদের এই কর্মসূচি পালন করে। এতে তারা সর্বস্তরের ছাত্র-জনতার হাতে ৭ দফা দাবি সম্বলিত লিফলেট তুলে দেন।

দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হলো অবিলম্বে সরকার কর্তৃক জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করা ও তা জাতির সামনে তুলে ধরা। ঘোষণাপত্রে অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে চিকিৎসা প্রদান, আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন এবং ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ধারণা জাতীর কাছে তুলে ধরার দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক মুকুল মিয়া, আসাদুজ্জামান সরকার, রাশেদুজ্জামান তাওহীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান লিমনসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights