কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে পিআইবির প্রশিক্ষণ কর্মশালা শুরু
নুরনবী মিয়া, কুড়িগ্রাম প্রতিনিধি: ৩১.০১.২০২৬
কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে কুড়িগ্রাম ও পার্লাশ্ববর্তী লমনিরহাট জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম জেলা পরিষদের হলরুমে কর্মশালার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়, যা চলে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
কর্মশালায় দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন পিআইবির প্রশিক্ষক জিয়াউর রহমান। প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, প্রশিক্ষক, পিআইবি।
প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। পাশাপাশি সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন প্রতিবেদনে বিদ্যমান চ্যালেঞ্জ ও তা মোকাবেলার উপায়, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত ধারণা, এবং প্রতিবেদন তৈরিতে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরা হয়।
এ কর্মশালায় লালমনিরহাট জেলার ২০ জন এবং কুড়িগ্রাম জেলার ৩০ জনসহ মোট ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
