কুড়িগ্রামে পুলিশে দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পুলিশের রংপুর আন্তঃরেঞ্জ ইন্ডোর দাবা চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন সদর থানার পুলিশ লাইন্স এ কর্মরত কনস্টেবল শাহজাহান মিয়া ও রানার্স আপ হয়েছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। সেই সাথে ৩য় স্থান দখল করেন পুলিশ রিজার্ভ অফিসে কর্মরত কনস্টেবল ফারুক হোসেন।

সোমবার সকালে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত দাবা ফাইনাল খেলা কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেডে অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের স্বীকৃতিস্বরুপ একটি মেডেল, একটি ক্রেস্ট ও নগদ অর্থ চ্যাম্পিয়নকে ৫০০০ ও রানার্স আপকে ৩০০০ টাকার পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। অন্যান্য সদস্যদের বিশেষ মেডেল প্রদান করা হয়।

এ প্রতিযোগিতায় ১২ টি দলের মধ্যে গ্রুপ পর্বের খেলা শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো: রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন, পুলিশ লাইন্সের আবাসিক পরিদর্শক কাজী আকির হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights