কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) পিটিআই হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সহযোগিতায় এ মত বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কুড়িগ্রাম জেলা শাখা।

এসময় শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক শামছুদ্দোহা কল্লোলের সঞ্চালনা ও আহবায়ক এহছানুল আলম সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ।

প্রধান অতিথির বক্তব্যের আগে শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুমিন। তিনি তার বক্তব্য বলেন, কুড়িগ্রাম একটি দারিদ্র পীড়িত জেলা। বছরের ছয় মাস গেলেও শিক্ষার্থীদের স্কুল ড্রেস শতভাগ পাওয়া যায় না। সরকারিভাবে যদি স্কুল ড্রেসের ব্যবস্থা করা যেত তাহলে এই দরিদ্রতম এলাকার শিক্ষার্থীরা অনেক উপকৃত হতো।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এডভোকেট তাজুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ জোবায়ের আল মুকুল, সাবেক পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights