কুড়িগ্রামে বন্যা সহনশীল ধান বীজ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জেলার ৪ উপজেলার ২২টি ইউনিয়নে ৪শ’ কৃষককে ৮শ’ কেজি বন্যা সহনশীল ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন ফেডারেশন অফিসে ধান বীজ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর। বেসরকারি উন্নয়ন সংস্থার একটি প্রকল্প এ বিতরণের আয়োজন করে।

এসময় বন্যা সহনশীল ব্রিধান-৫২ এবং ব্রিধান-৯৩ ধান বীজ বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য শ্যামলী, রহিমুদ্দিন হায়দার, যাত্রাপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার, আকবর হোসেন প্রমুখ। ধানবীজ বিতরণের প্রথম দিনে যাত্রাপুর ইউনিয়নে ১৮ জনকে এ সুবিধা প্রদান করা হয়েছে বলে জানান বিতরণকারীরা। বাকীদের পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights