কুড়িগ্রামে বাংলাদেশ প্রতিদিনের ১৪ বর্ষে পদার্পণ উৎসব পালন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রেসক্লাবে উৎসব মুখর পরিবেশে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন’র ১৪ বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান পালন করা হয়েছে।

বুধবার দুপুরে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা ও র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা, সিনিয়র সাংবাদিক সফি খান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অলক সরকার, হাসিবুর রহমান হাসিব, বাংলাদেশ প্রতিদিন’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ টোয়েন্টিফোর টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বক্তৃতায় বলেন, দেশের শীর্ষস্থানীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। এর সম্পাদক নঈম নিজামের সাথে আমার দীর্ঘদিনের একটি আত্মিক সম্পর্ক আছে। আমি দেখেছি পত্রিকাটি স্বাধীনতার স্বপক্ষের একটি পত্রিকা। এটি অত্যন্ত কম মূল্যে অনেক বেশি নিউজ প্রচার করে। আমি পত্রিকাটির উত্তরোত্তর আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights