কুড়িলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

অনলাইন ভার্সন
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে কুড়িল বিশ্বরোড সংলগ্ন এলাকায় আপ লাইনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথা ও হাত-পায়ে গুরুতর আঘাত পান ওই ব্যক্তি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরনে ছিল গাঢ় নীল রঙের টি-শার্ট এবং কালো সুতির প্যান্ট। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে সকাল পৌনে দশটার দিকে কুড়িল বিশ্বরোড মধ্যবর্তী আপ লাইন থেকে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights