কুতুবদিয়ায় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কুতুবদিয়ায় নিয়মিত টহল ও অভিযানে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর রাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকায় নৌবাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে একটি এক নলা বন্দুক, দুই রাউন্ড তাজা গোলা ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদগুলো কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights