কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে হুবাইব নামের সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার লেমশীখালী মশরফ আলী সিকদার পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে ওই গ্রামের মো: সাগরের ছেলে হুবাইব সবার অজান্তে পাশের পুকুরে তলিয়ে যায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: শোভন বড়ুয়া শিশুটি মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights