কুমারখালীতে বিএনপির লিফলেট বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচন বর্জনের ডাকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে কুমারখালীর জগন্নাথপুরে এ কর্মসূচি পালন করে কুমারখালী উপজেলা বিএনপি।

লিফলেট বিতরণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদ, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আকমল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। এসব এলাকায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে উঠান বৈঠকও করেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights