কুমারখালীতে লাঠিখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালিতে স্থানীয় সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে লাঠিখেলা ও সংগীতে মেতে উঠেছিল গ্রামের মানুষ। কুমারখালি উপজেলার বাঁধবাজারে শনিবার বিকালে শুরু হওয়া এ অনুষ্ঠানমালা চলে গভীর রাত পর্যন্ত।

সন্ধ্যার কিছু আগে বাঁধবাজার মাঠে লাঠিখেলার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নারী-পুরুষের বেশ কয়েকটি লাঠিয়াল দল শারীরিক ও লাঠির কসরত দেখান। বিশাল মাঠ ঘিরে ভিড় করেন এলাকার হাজার হাজার মানুষ।

সন্ধ্যার ঠিক পরে শুরু হয় স্থানীয় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সংবর্ধনার আলোচনা। সেসময় আলোচনার পাশাপাশি লাঠিখেলা চলতে থাকে। এ উপলক্ষে মেলার আদলে বসে নানান স্টল। চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংবর্ধনার আলোচনায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
আলোচনা শেষে গভীর রাত পর্যন্ত চলে লাইলাসহ বিভিন্ন শিল্পীর সংগীত পরিবেশনা। হাজার দর্শক এ আয়োজনে বুদ হয়ে ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights