কুমিল্লায় যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ- ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রধান মাস্টারমাইন্ড ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে দ্রুত দেশে ফেরত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।

শনিবার বিকালে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। আকবরশাহ ও পাহাড়তলী থানা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল নগরীর এ.কে. খান মোড় থেকে শুরু হয়ে সিডিএ ও সিটি গেইটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্নেল হাট মোড়ে গিয়ে মিছিল শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, স্বাধীনতা বিরোধীদের দল ৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। একইভাবে তারেক জিয়ার নির্দেশে নীল নকশা সাজিয়ে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনার মূল মাস্টারমাইন্ড ও বর্তমান ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের গতিরোধ ও নৈরাজ্য সৃষ্টির মূল পরিকল্পনাকারী তারেক জিয়া এখনও বিদেশে পলাতক। স্বাধীন বাংলার এ সকল কালো অধ্যায়কে কলঙ্কমুক্ত করতে দ্রুত খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র তারেক জিয়াকে দেশে এনে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার দাবি জানাচ্ছি। এ সময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল, ২৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক আলমগীর চৌধুরী আলো, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, ফয়সাল মাকসুদ,আরিফ মুহাম্মদ হারুনী, ৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ, সেলিম, হালিশহর থানা যুবলীগ নেতা মহিউদ্দিন সুমন, জুয়েল মাহমুদ, হাফিজ সায়েদ, মুছা নবী,তুষার, সেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা বাসু দেব, আকবর, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ইমরান, ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা রাজু, সাব্বির, শুভ, কাইয়ুম, ২৮নং ওয়ার্ড যুবলীগ নেতা জাহিদ, সানী, ২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মাহিম, নয়ন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মনিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ-সভাপতি মুবিনুল হক বাবর, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসাইন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ উপ গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক সূলভ বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights