কুমিল্লা থেকে প্রথমবার সংসদে যাচ্ছেন যারা
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপি, ১টিতে জামায়াত, একটিতে এনসিপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে ৬ জনই প্রথমবারের মত সংসদে যাচ্ছেন।
কুমিল্লা থেকে প্রথমবারের মতো যারা সংসদে যাচ্ছেন তারা হলেন- কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনে বিএনপি’র সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি’র জসিম উদ্দিন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আতিকুল আলম শাওন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি’র আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া।
কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানায়, কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়া ১৪ হাজার ৮৮৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৭৬ হাজার ২৬৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন পেয়েছেন ৬১ হাজার ৩৮৫ ভোট।
কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ ১০ হাজার ২৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬০ হাজার ৮১। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকারের জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট।
কুমিল্লা-৫ আসনে বিএনপি’র জসিম উদ্দিন ৯ হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. মোবারক হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট।
কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৪২ হাজার ৮৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ৯০ হাজার ৮১৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট।
কুমিল্লা-৯ আসনে বিএনপির আবুল কালাম ৫৪ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।
কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া ৪৫ হাজার ৬৯৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬১ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা ইয়াছিন আরাফাত পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ১৫০ ভোট।
