কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসির বাবার মৃত্যুতে ইউট্যাবের শোক
অনলাইন ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের বাবা মোহাম্মদ হিরণ মিয়া সরকার আর নেই। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একইসঙ্গে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান শুক্রবার এক শোকবার্তায় বলেন, হিরণ মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। সেইসঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন মরহুম হিরণ মিয়া সরকারকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করছি এবং অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি আবারও গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
