কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন

কুমিল্লা প্রতিনিধি

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১০৮ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ লাভ করেছে ২৩ জন।

রবিবার (১৬ নভেম্বর) কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ১৮১ জন শিক্ষার্থী ৯৪ হাজার ৬৫ টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৫৮৭ জনের ফল পরিবর্তন হয়ে ২৩ জন জিপিএ ৫ লাভ করে। এছাড়াও ১০৮ জন ফেল থেকে পাশ করেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই বাছাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য- এবছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৭০৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights