কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। বৈঠকে কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন। এই বৈঠকে কুমিল্লা জুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয়।

ওসি মাহিনুল ইসলাম জানান, অনলাইনে ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো সেলিম। ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights