কুয়াকাটায় চিকিৎসা দেওয়া হচ্ছে বিলুপ্ত প্রজাতির পাখিকে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পর্যটন কেন্দ্র কুয়াকাটার নোঙ্গর খানায় চিকিৎসা দেওয়া হচ্ছে বিলুপ্ত প্রজাতির একটি পাখিকে। সোমবার বিকেলে অসুস্থ অবস্থায় এটিকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। পরে তারা চিকিৎসার জন্য অ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে হস্তান্তর করেন। পাখিটি দেখতে কবুতরের মতো হলেও গায়ে কিছুটা কালোর মধ্যে হলুদ বর্ণের রয়েছে। স্থানীয়রা বলেছেন, এ পাখিটির নাম হরিয়াল। এগুলো এখন সচরাচর দেখা যায় না।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের এএসআই শেরজাহান জানান, হঠাৎ করে তিনি পাখিটি কুয়াকাটা সৈকত লাগোয়া একটি হোটেলের সামনে মাটিতে লুটিয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। এরপর কাছে গিয়ে দেখেন ডানায় ক্ষতর চিহ্ন। তাই পাখিটি উড়তে পারছে না। তাৎক্ষণিক এটিকে উদ্ধার করে অ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে হস্থান্তর করেছেন।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিম লিডার কেএম বাচ্চু জানান, পাখিটি খুবই অসুস্থ। খবর পেয়ে দ্রুত পাখিটিকে উদ্ধার করে নোঙ্গর খানায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি সুস্থ হওয়ার পর বনবিভাগের সাথে কথা বলে অবমুক্ত করা হবে। তার ধারণা, থার্টি ফার্স্ট নাইটের আতশবাজির কারণে এ পাখিটি অসুস্থ হতে পারে। বর্তমানে এটি চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights