কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

‘পর্যটন শান্তির সোপান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুয়াকাটা পৌরসভা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন কুটুমসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে পটুয়াখালী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পরে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে পর্যটন ইয়ুথ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজওয়ানের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, স্থানীয় সরকার উপ-পরিচালক জুয়েল রানা, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights