কুয়াকাটা-ভাঙ্গা ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত ৬ লেন বিশিষ্ট মহাসড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মে) দুপুরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বড় চৌরাস্তা এলাকায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বাসার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান পাবেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে পর্যটন ও বাণিজ্যে যে সম্ভাবনার দ্বার খুলেছে তা পুরোপুরি কাজে লাগাতে হলে আধুনিক, নিরাপদ ও প্রশস্ত সড়ক ব্যবস্থা অপরিহার্য। কিন্তু ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ মহাসড়ক এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তারা আরও বলেন, ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা থেকে কুয়াকাটায় পৌঁছাতে পাঁচ ঘণ্টার বেশি সময় লেগে যায়। এতে পর্যটক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েন। বক্তারা কুয়াকাটায় আগত পর্যটকদের আরামদায়ক যাতায়াত নিশ্চিতে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত নির্মাণের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights