কুয়েটে স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। মঙ্গলবার ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’র পাদদেশে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।

এরপর শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্ হল, খানজাহান আলী হল, ড. এমএ রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি ও মাস্টাররোল কর্মচারী সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম।

পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এবং জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদারের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, সাধারণ সম্পাদক ড. মোঃ আলমগীর হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায়, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। এছাড়া শিশু-কিশোারদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights