কুয়েতে মার্কিন দূতাবাসে হামলা: যা বলল দেশটি

অনলাইন ডেস্ক

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা এই ঘটনাকে কঠোরতম ভাষায় নিন্দা জানিয়ে একে বিশ্বাসঘাতকতামূলক হামলা হিসেবে অভিহিত করেছে।

মন্ত্রণালয়ের বক্তব্য, এ ধরনের হামলা আন্তর্জাতিক সকল নীতি, আইন লঙ্ঘনের শামিল। কূটনৈতিক স্থাপনায় আঘাতকে তারা চরম উদ্বেগজনক বলেও উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিজস্ব নিরাপত্তা, ভূখণ্ডের সুরক্ষা এবং নাগরিক, সেখানে বসবাসকারী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কুয়েত রাষ্ট্রের অধিকার রয়েছে। সেই অধিকার পুনরায় নিশ্চিত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধিতে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে নিয়মিত এবং জরুরি সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights