কুয়েতে সরকারি কার্যালয়ে ইরানি ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনা জানিয়েছে, দেশটির একটি গুরুত্বপূর্ণ সরকারি দফতর কমপ্লেক্সে ইরানের শক্তিশালী ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যদিও এই অতর্কিত হামলায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে স্থাপনাটির বিশাল একটি অংশ বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা এবং ভবন মেরামতের স্বার্থে আজ রবিবার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী বাসা থেকে ভার্চুয়ালি দাফতরিক কাজ পরিচালনা করবেন।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কুয়েতের মূল ভূখণ্ডে এমন ড্রোন হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ঘটনার পর দেশটির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি বৈঠক ডেকেছে কুয়েত প্রশাসন।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights