কুয়েত বিমানবন্দরের কাছে ড্রোন হামলা
বিবিসি বাংলা
ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলের একটি ছবিতে দেখা গেছে, হামলার পর বিমানবন্দরের ওপর ঘন ধোঁয়া উড়ছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ড্রোন হামলায় বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে আঘাত লাগে। সেই আঘাত থেকেই আগুনের সূত্রপাত হয়।
