কুরস্ক অঞ্চলে রুশ ও উত্তর কোরীয় বাহিনীর বড় ক্ষতি, দাবি জেলেনস্কির

অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার দক্ষিণ কুরস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রে রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।

শনিবার রাতে তার নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, কেবল মাখনোভকা নামের একটি গ্রামের কাছে গতকাল ও আজকের সংঘর্ষে রুশ সেনা ও উত্তর কোরীয় পদাতিক বাহিনীর প্রায় একটি ব্যাটালিয়ন ধ্বংস হয়েছে। এটি গুরুত্বপূর্ণ।

তবে প্রেসিডেন্ট জেলেনস্কি কোনো নির্দিষ্ট সংখ্যা বা বিস্তারিত তথ্য দেননি। সাধারণত, একটি ব্যাটালিয়নে কয়েকশ সেনা সদস্য থাকে।

কুরস্ক অঞ্চলের এই সংঘর্ষ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক উত্তেজনার প্রতিফলন। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডারের প্রতিবেদনের ভিত্তিতে জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুরস্কসহ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে সংঘর্ষ বেড়েছে। বিশেষ করে রুশ ও তাদের মিত্র বাহিনীগুলো ক্রমাগত প্রতিরোধের মুখে পড়ছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights