কুলিয়ারচরে পাইপগান ও গুলিসহ ডাকাত গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাইপগান ও গুলিসহ আজগর আলী লিটন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুলিয়ারচর উপজেলার মধুয়ারচর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকাল পৌনে ৪টার দিকে কুলিয়ারচর থানার এসআই দেব দুলাল দের নেতৃত্বে পুলিশের একটি দল হাজারিনগর খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে মধুয়ারচর এলাকায় লিটনের মালিকানাধীন জলমহালের পাহারা দেওয়ার একটি ঘর থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. আল আমিন গ্রেফতার আজগর আলী লিটনকে ডাকাত হিসেবে উল্লেখ করে জানান, তার বিরুদ্ধে এর আগে অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights