কুশল মেন্ডিসকেও ফেরালেন নাহিদ রানা

অনলাইন ডেস্ক
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস শেষে লঙ্কানদের লিড ৯২ রানের। এই লিড নিয়ে তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে।

শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত করেন এই টেস্টে অভিষেক হওয়ার পেসার নাহিদ রানা। দলীয় ১৯ রানের মাথায় তার বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন নিশান মাদুশকা। ২০ বল খেলে ১ চারে ১০ রান করে গেছেন তিনি। এরপর চা বিরতিতে যায় উভয় দল। চা বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার লিড হয় ১১১ রান।

চা বিরতির পর আবারও লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন রানা। এবার তার শিকার কুশল মেন্ডিস।
রানার করা বাউন্সার পুল করতে গিয়েও শেষ মুহূর্তে ছেড়ে দিতে গিয়ে ব্যাট ছুইয়ে দেন কুশল। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় লিটন কুমার দাসের গ্লাভসে।

১০ বলে ৩ রান করে ফিরেছেন মেন্ডিস। চার নম্বরে নেমেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights