কুষ্টিয়ায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধি

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্টিয়ায় উদযাপিত হলো জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

আজ রবিবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা।

কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে র‍্যালি হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে হয় আলোচনা সভা। এতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, কুষ্টিয়ার কলকারখানাগুলোতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। যেসব কারখানা সেইফটি মেজারমেন্ট নিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights