কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর উলামা সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জামায়াতের উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।

কুষ্টিয়া জেলা উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ‍্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।

জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি ইয়াসির আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ‍্যাপক মাওলানা আবুল হাশেম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন তাফসীরকারক হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।

অন্যান্যের মধ্যে মজলিসেস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি মাও আহম্মদ আলী, জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়াদ্দার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস‍্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল গফুর, তালিমুল কোরআন এর জেলা সভাপতি ড. মাওলানা শহিদুল বারী, অধ‍্যক্ষ মাওলানা তারিকুল ইসলাম, মসজিদ মিশনের জেলা সভাপতি হাফেজ রফিক উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের সভাপতি আহমদ আলী, জেলা ছাত্রশিবিরের সভাপতি খাজা উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মইনুল হক আহসানী।
উপস্থিত ছিলেন জামায়াতের খোকসা কুমারখালীর নমীনী মোঃ আফজাল হোসেন, দৌলতপুর আসনের নমীনী মাওলানা বেলাল উদ্দিন, উলামা বিভাগের নেতা মাওলানা আব্দুল আলিম, হাফেজ মাওলানা আক্তারুজ্জামান, হাফেজ মাওলানা ওসমান গনি, মাওলানা মতিউর রহমান নাটোরী, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনিসুর রহমান শহীদ, হাফেজ মাওলানা হারুন অর রশীদ, মাওলানা হাবিবুর রহমান, মাজহারুল ইসলাম মোমিন, এনামুল হক, হাফেজ মাওলানা সেলিম রেজা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights