কুষ্টিয়ায় বিএনপির আইনজীবীদের আদালত বর্জন

কুষ্টিয়া প্রতিনিধি:

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন কুষ্টিয়া কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার সকালে কুষ্টিয়া আদালতের সামনে অবস্থান নেন আইনজীবীরা।

উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুষ্টিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মাহতাবউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এ্যাডভোকেট শামীম উল হাসান অপু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুষ্টিয়া শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুল ইসলাম মুনীর প্রমুখ।

আইনজীবীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। আমরা মামলার শুনানিতে অংশ নিচ্ছি না। লুণ্ঠিত ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights