কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড়ে সড়ক দুর্ঘটনায় শামীম (১৮) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। বুধবার ভোরে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এস আই সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শামীম ময়মনসিংহ মুক্তাগাছার রাজাবাড়ী এলাকার মোস্তফার ছেলে।

এসআই সোলাইমান জানান, ভোরে রুহুল ফিলিং স্টেশনের কাছে ঝিনাইদহগামী সবজি বোঝাই ১টি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের হেলপার শামীম ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান এস আই সোলাইমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights