কুষ্টিয়ায় হরিজন পল্লীতে কম্বল বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি
গত দু’দিন ধরে কুষ্টিয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে খেটে খাওয়া, বিশেষ করে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়ে গেছে। এই অবস্থায় শীতের কষ্ট কিছুটা লাঘবে রবিবার রাত ৮টায় শহরের কবি আজিজুর রহমান সড়কের (বড় স্টেশন রোডের) হরিজন পল্লীতে ছুটে যান কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

এসময় হরিজন পল্লীর প্রায় দুই শতাধিক পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন তিনি। জেলা প্রশাসকের কাছ থেকে কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন হরিজন পল্লীর বাসিন্দারা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights