কুষ্টিয়ায় ২ লাখ ৩৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলায় এবার ২ লাখ ৩৬ হাজার ৮৫৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ১ হাজার ৫৬৬টি কেন্দ্র ঠিক করা হয়েছে। আর ৩ হাজার ১৩২ জন কর্মী কাজ করবে। বিশাল এ কর্মযজ্ঞ পরিচালনা করবে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস।

এ উপলক্ষে চালানো ক্যাম্পেইনের অংশ হিসেবে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে সোমবার দুপুর দেড়টায় সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় কুষ্টিয়া সিভিল সার্জন আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বিএফইউজের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights