কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করল সৌদি আরব ও সিরিয়া

সৌদি আরব এবং সিরিয়া তাদের কূটনৈতিক সম্পর্ক চালু করেছে। ২০১১ সালে সিরিয়ায় সহিংসতা শুরুর পর দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সৌদি সরকার সিরিয়ায় কূটনৈতিক মিশন চালুর ব্যাপারে কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা অন্য এক বিবৃতি প্রকাশের মাধ্যমে জানিয়েছে, সিরিয়ান আরব রিপাবলিক সৌদি আরবে কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত নিয়েছে।
২০১১ সালে সিরিয়ায় তাণ্ডব শুরু হলে তার প্রতি সমর্থন দেয় সৌদি আরব এবং তার অন্য আরব মিত্ররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights