কৃষক লীগ সভাপতি সমীর চন্দ গ্রেফতার সমীর চন্দ

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও প্রাণনাশের ঘটনায় দায়ের হওয়া মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সমীর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights