কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর প্রধান নিহত

অনলাইন ডেস্ক

কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমোন্ডি ওগোলা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। দেশটির পশ্চিম দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তিনি নিহত হন বলে জানান প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। খবর বিবিসির।

প্রেসিডেন্টের বরাত দিয়ে খবরে বলা হয়, সামরিক প্রধানকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী নাইরোবির ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এলজিও মারাকওয়েট কাউন্টিতে বিধ্বস্ত হয়। স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। জেনারেল ওগোলা কেনিয়ার সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা ছিলেন। হেলিকপ্টারে তার সঙ্গে সামরিক বাহিনীর আরও ১১ কর্মকর্তা ছিলেন। তবে বেঁচে ফিরেছেন মাত্র দুজন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে সেখানে তদন্ত দল পাঠিয়েছে।

বিমানবাহিনীর কমান্ডার এবং প্রতিরক্ষা বাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর গত বছরের এপ্রিলে জেনারেল ওগোলাকে সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট রুটো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights