কেরাণীগঞ্জে ডাকাত দলের হাতে রূপালী ব্যাংকের কর্মকর্তা-গ্রাহক জিম্মি
কেরানীগঞ্জ প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়ে কর্মকর্তা-গ্রাহকদের জিম্মি করে রেখেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতদল হানা দেয়। ব্যাংকটি ঘিরে রেখেছে র্যাব-পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
