কেরানীগঞ্জে থানার অদূরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঢামেক প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জ থানার অদুরে সড়ক দুর্ঘটনায় মো. সুলতান (৭০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার রাত আনুমানিক পৌনে ০৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী প্রিয়ন্তী ও তার স্বামী বলেন, কেরানীগঞ্জ থানার অদূরে বিপরিত পাশে ইকুরিয়া এলাকায় যাত্রী ছাউনির সামনে রাস্তার পাশে পড়ে ছিলেন ওই বৃদ্ধ। কেউ তাকে ধরেছিলেন না। ছটফট করতে দেখে আমরা তাকে উদ্ধার করি এবং বিষয়টি তৎক্ষণিক থানায় পুলিশকে ফোনে জানাই। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় একটি অটোরিকশা নিয়ে হাসপাতালের উদ্দেশে যাই। পথিমধ্যে জুরাইন এলাকায় একটি হাসপাতালে নিয়ে যাই। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

তারা বলেন, কোনো একটি গাড়ির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, রাতে খোঁজ নিতে নিতে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। পরে তার পরিচয় মেলে। মো. সুলতান শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ঢাকুরহাটি গ্রামের তুজুম আলী চৌকিদারের ছেলে। বর্তমানে ইকুরিয়া এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights