কেরানীগঞ্জে মাটিকাটা চক্রের সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু এবং তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ডের আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ।

জানা গেছে, মঙ্গলবার সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের কুন্ডা ইউনিয়নের কাওটাইল এলাকার কান্দারপাড়া থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল একটি চক্র। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ। হাতে নাতে ফরহাদ হোসেন নামের একজনকে আটক করেন। পরে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আসামিকে।
এছাড়া জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও মাটি পরিবহনের কাজে ব্যবহার হওয়া তিনটি ট্রাক। ভ্রাম্যমাণ আদালত চালানোর সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights